লা লিগায় সুয়ারেজের হ্যাটট্রিকে কর্ডোবার বিপক্ষে গোল উৎসব করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শনিবার রাতে কর্ডোবাকে ৮-০ গোলে হারিয়েছে কোচ লুইস এনরিকের শিষ্যরা।
প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। খেলার ৪২ মিনিটে ডেডলক ভাঙেন ইভান র্যাকেটিক। বিরতিতে যাওয়ার মুহুর্তে ৪৫+১ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান লুইজ সুয়ারেজ।
বিরতি থেকে ফিরে খেলার ৪৬ মিনিটে গোলের খাতা খোলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
৫৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন সুয়ারেজ। উরুগুয়ের এই তারকার গোলের পর ৬৫ মিনিটে পিকের গোলে ৫-০তে এগিয়ে যায় বার্সা।
৮০ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন মেসি। এর পাঁচ মিনিট পর নিজের ভাগের গোলটি পূর্ণ করেন নেইমার।
৭-০ গোলে পিছিয়ে থাকা কর্ডোবাকে ছেড়ে দেননি সুয়ারেজ। সুযোগ বুঝে ৮৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
গুণে গুণে কর্ডোবার জালে বার্সার খেলোয়াড়রা ৮ বার বল জড়ালেও একটি গোল শোধ করতে পারেনি স্বাগতিকরা।
জেডআই





