ফিফা র্যাঙ্কিংয়ে ১১ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী ১৮১তম স্থানে নেমে গেছে দক্ষিণ এশিয়ার দেশটি। গত এক মাসের পারফরম্যান্সের ভিত্তিতে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
গত মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১৭০তম স্থানে ছিল বাংলাদেশ। এ মাসে বড় ধরনের অবনমন হয়েছে দলটির। আর মাত্র মাত্র দুই ধাপ অবনমন হলে সর্বনিম্ন র্যাঙ্কিং স্পর্শ করত। ২০০৬ সালে সর্বনিম্ন র্যাঙ্কিং ১৮৩তম স্থানে ছিল তারা।
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ১১০তম স্থানে ছিল বাংলাদেশ। ১৯৯৬ সালে এমন র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছিল দলটি।
এদিকে যথারীতি শীর্ষ ও দ্বিতীয় স্থানে আছে জার্মানি ও আর্জেন্টিনা। এক ধাপ উন্নতিতে তৃতীয় স্থানে আছে কলম্বিয়া। কিন্তু এক ধাপ নেমে গিয়ে চতুর্থ স্থানে আছে নেদারল্যান্ডস। পাঁচ ও ছয় নম্বরে আছে বেলজিয়াম ও ব্রাজিল (১+)।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





