দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরের জন্য শুক্রবার দুপুরে ১৭ সদস্যের টেস্ট ও ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

টেস্ট স্কোয়াড : অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি ব্রেয়াটসো, গ্যারি ব্যালেন্স, গ্যারেথ বেটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামীদ, আদীল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওয়াকস, মার্ক উড।

ওয়ানডে স্কোয়াড : জস বাটলার(অধিনায়ক), মঈন আলী, জনি ব্রেয়াটসো, জেক বল, সাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদীল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিঞ্চ, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।


এমএনজে