মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২০১৫ বিশ্বকাপ শিরোপা জয়ের পর অস্ট্রেলিয়ান সহ-অধিনায়ক ব্র্যাড হাডিন জানিয়েছেন তিনিও মাইকেল ক্লার্কের পদাঙ্ক অনুসরণ করে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন।
৩৭ বছর বয়সী হাডিন অস্ট্রেলিয়া দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন এবং ১২৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ান এ উইকেটরক্ষক এ পর্যন্ত ১৭১টি ক্যাচ নেয়ার পাশাপাশি ১১টি স্টাম্পিংও করেছেন।
আকাশে উড়ে ক্যাচ ধরা ছাড়াও ক্রিকেট বিশ্বে একজন স্লেজার হিসেবেও বেশ পরিচিত হাডিন এবং এমসিজিতে ফাইনালে তার শেষ স্লেজিংয়ের শিকার ছিল নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম বল থেকে শুরু করে শেষ পর্যন্ত কিউইদের বিপক্ষে স্লেজিং করে গেছেন তিনি। মাঠে স্লেজিংকে সমর্থন করেছেন হাডিন।
স্থানীয় সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকাকে হাডিন বলেন ‘সুন্দর’ ব্ল্যাক ক্যাপসদের ‘প্রাপ্য’ দেয়া হয়েছে।
এডাম গিলক্রিস্ট অবসর নেয়ার পর ২০১৩ সাল থেকেই টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের উইকেটরক্ষক হাডিন একই সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটেও ভাল করে আসছেন।
এমনকি অবসর নিলেও অসি ড্রেসিং রুম ছাড়তে চান না হাডিন। তিনি একজন কোচ হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটে অবদান রাখতে চান।
জেডআই





