একজন ক্রিকেটার হিসেবেই পরিচিত সৌরভ গাঙ্গুলি। কিন্তু বর্তমানে ফুটবল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। আইসিএল-এ একটি ফ্রাঞ্চাইজির মালিকও হতে যাচ্ছেন। এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের খেলা দেখতে পর্তুগালের রাজধানী লিসবন যাচ্ছেন তিনি।
আগামী ২৪ মে লিসবনে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ। শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
আইসিএল-এ স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ হবে গাঙ্গুলির দলের অফিসিয়াল পার্টনার। এই লড়াইয়ের জন্য নিজের দল গোছানোর পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গাঙ্গুলি বলেছেন, প্রথমত ১৮ মে তিনি ক্যাম্প ন্যুতে যাবেন। সেখানে লা লিগায় বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের খেলাটি দেখবেন। এরপর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দেখতে লিসবনে যাবেন।
এর আগে অবশ্য অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমনসহ সব শীর্ষ কর্মকর্তারা ৬ মে কলকাতা সফরে আসবেন গাঙ্গুলির দলের নাম উন্মোচনের জন্য। ঐ সফরেই দলের প্রধান কোচের নাম ঘোষণা করতে পারে স্প্যানিশ পার্টনার, এমন ইঙ্গিতই দিয়েছেন গাঙ্গুলি। ইতোমধ্যেই অবশ্য প্রধান কোচের সহকারী হিসেবে কয়েকজন ভারতীয় কোচের সংক্ষিপ্ত তালিকাও প্রস্তুত হয়ে গেছে। খুব শিগগিরই তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
ঢাকা, ৩মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
লিসবন যাবেন গাঙ্গুলি
একজন ক্রিকেটার হিসেবেই পরিচিত সৌরভ গাঙ্গুলি। কিন্তু বর্তমানে ফুটবল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। আইসিএল-এ একটি





