টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান করে কুমিল্লা। লক্ষ্য তাড়ায় শেষ বলে খুলনার প্রয়োজন ছিল ৬ রান। স্ট্রাইকে ছিলেন অধিনায়ক ইয়াসির। ১ রানের বেশি নিতে পারেননি তিনি। ১৬১ রানে থামে খুলনার ইনিংস। 

প্রথমে ব্যাট করতে নেমে বেশ ধীরগতিতে রান তুলতে থাকেন কুমিল্লার দুই ওপেনার। ক্রিজে থিতু হওয়ার সাথে সাথে রানের চাকা বাড়াতে থাকেন লিটন-রিজওয়ান। অর্ধশতক তুলে আর ক্রিজে টিকতে পারেননি লিটন। নাহিদুলের বলে ৫০ রানে বিদায় নেন এই ওপেনার।

তিন নম্বরে নেমে জনসন চার্লস বেশ দ্রুত গতিতে রান তুলতে থাকেন। খুলনার বোলারদের একের পর এক সীমানাছাড়া করেন। তবে ক্যারিবীয়ান এই ব্যাটারের ব্যাট থামে ৩৯ রানে। ওয়াহাব রিয়াজের বলে মাহমুদুল জয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এই ব্যাটার।

শেষ দিকে খুশদিল শাহকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন রিজওয়ান। ইনিংসের শেষ দিকে রিজওয়ান তুলে নেন অর্ধ-শতক। ১৩ রানে অপরাজিত থাকেন খুশদিল।

এমআই