পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ৭ জুন ঢাকায় আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে একদিন পিছিয়ে ৮ জুন বাংলাদেশের আসবে মহেন্দ্র সিং ধোনির দল।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফরে ভারত বাংলাদেশের বিপক্ষে মাত্র একটি টেস্ট খেলবে। ওয়ানডে সিরিজ হবে তিন ম্যাচের। একদিন পরে এলেও সব ম্যাচ হবে নির্ধারিত দিনেই।

ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র টেস্ট শুরু হবে ১০ জুন থেকে।

১৮, ২১ ও ২৪ জুন হবে ওয়ানডে সিরিজ। তিনটি ম্যাচেরই ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

কেএইচ