চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছিলেন রাজশাহী কিংসের আইকন। শেষ পর্যন্ত লিগের পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাপক ভরাডুবির পর আলোচনা-সমালোচনায় ছিলেন মুশফিকুর রহিম।
সবশেষ বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্বের মুকুটও হারিয়েছেন। তবে এবার রয়েছে সুসংবাদ। সন্তানের বাবা হতে চলেছেন দেশের অন্যতম সেরা এ ক্রিকেটার।
শিগগিরই স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির কোলজুড়ে আসছে তাদের সন্তান। বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিকের ঘনিষ্ঠ সূত্র।
মন্ডি হলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকা। ২০১৩ সালে রিয়াদের একটি পারিবারিক অনুষ্ঠানে মুশফিক ও মন্ডির পরিচয় হয়। সেবছরই বাগদান সম্পন্ন হয় তাদের। এরপর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
বিমানবাহিনীর ফ্যালকন কনভেনশন সেন্টারে গায়ে হলুদ। বেইলি রোডের অফিসার্স ক্লাবে বিয়ে। আর আর্মি গলফ গার্ডেনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় তাদের।
২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাবার পর মোট ১০৪টি টেস্টে খেলেছে বাংলাদেশ। জয় পেয়েছে ১০টিতে। এর মধ্যে ৭টি ম্যাচই মুশফিকের অধিনায়কত্বে জয় পায় টাইগারবাহিনী। তার নেতৃত্বে ড্র করেছে ৯ টেস্টে। আর হার ১৭টিতে।
মুশফিকের অধীনেই শততম টেস্টে শ্রীলঙ্কার মাটিতে জয় পায় বাংলাদেশ দল। এছাড়া দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে হারনোর গৌরভ লাভ করে টাইগাররা।
জেড





