তৃতীয় সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ।
মঙ্গলবার বিকালে সিলেট স্টেডিয়ামে মূল খেলা শেষ হয়ে ১-১ গোলের সমতায়। অবশেষে টাই-ব্রেকারে ৪-২ গোলে জয় পায় বাংলাদেশ।
প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ৪৬ মিনিটে ফাহিম মোর্শেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
খেলার ৬৫ মিনিটে সমতায় ফেরে ভারত। ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় মূল লড়াই।
জেডআই





