বাংলাদেশ দাবা ফেডারশেনের আয়োজনে ৪০তম বার্জার পেইন্টস জাতীয় ‘এ’দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। শনিবার থেকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারে ক্রীড়া সংগঠক মোজাফ্ফর হোসেন পল্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ব্যান্ড ম্যানেজার কাজী মোফরাদ মুনতাসির ও টুর্নামেন্ট কামটির সচিব লায়ন মজিবুর রহমান হাওলাদার উপস্থিত ছিলেন।

চারজন গ্র্যান্ড মাস্টার, একজন আন্তর্জাতিক মাস্টার, চারজন ফিদে মাস্টার, দুইজন ক্যান্ডিডেট মাস্টারসহ ১৪জন খেলোয়াড় রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে এবারের জাতীয় দাবায় অংশ নিচ্ছেন। আগামী ৪ অক্টোবর পর্যন্ত এ চ্যাম্পিয়নশিপর খেলা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের উপস্থিতি ফিসহ এ ইভেন্টে নগদ ষাট হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই