দীর্ঘ ছুটি শেষে বুধবার সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরেই লড়াইয়ে নেমেছেন মুস্তাফিজ। আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই শুরু হয়েছে মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া। চলবে আগামী ১৬ কিংবা ১৭ জুন পর্যন্ত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মুস্তাফিজ। পুর্নবাসন প্রক্রিয়ায় তাঁর ফিটনেসের ওপর বেশি গুরত্ব দেয়া হবে বলে জানা যায়।

তবে ইনজুরি ছাড়াও পুষ্টিহীনতায়ও ভুগছেন মুস্তাফিজ। যে কারণে গত কয়েক দিনে প্রায় ২ কেজি ওজন হারিয়েছেন তিনি।

12342649_1714448432122893_2807580649900510303_n

মুস্তাফিজ এখনো পুরো রান আপে বোলিং করতে কিছুটা ব্যথা অনুভব করছেন। ফলে মুস্তাফিজের শতভাগ ফিট হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান বিসিবি সূত্র।

এসএম