জঙ্গি হামলার আশঙ্কায় বাংলাদেশ সফর বাতিলের আনুষ্ঠানিক ঘোষনা দিতে যাচ্ছে ক্রিকেট আস্ট্রেলিয়া। উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর আজ বৃহস্পতিবারই সফর বাতিলের ঘোষণা দেয়া হতে পারে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) বৃহস্পবিার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তারই ই-মেইলের জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও’র অফিস থেকে এসব কথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জঙ্গি হামলার হুমকির পর ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজ বাতিল ঘোষণা করতে যাচ্ছে।

বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে সিএ’র নিরাপত্তা টিম সংস্থার সদস্য এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং বাণিজ্য দপ্তরকে সার্বিক পরিস্থিতি অবহিত করেছেন।

তারপর অস্ট্রেলিয়ান ক্রিকেট সমিতির প্রধান নির্বাহী আলিসটেয়ার নিকোলসন গণমাধ্যমকে বলেছেন, খেলোয়াড়দের নিরাপত্তা সর্বাগ্রে।

এআই