টেস্টের পর ওয়ানডেতেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে উভয় সিরিজের ট্রফি তুলে দিয়ে মুশফিক ও মাশরাফিদের সঙ্গে ফটো সেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রামের মাটিতেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার আনন্দে মেতেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজ শেষে ট্রফি তুলে দেয়া হয়নি মুশফিকদের হাতে। তখনই বলা হয়েছিল বিশেষ অতিথি দিয়ে ট্রফি তুলে দেয়া হবে। অবশেষে ঢাকাতে ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ করে টাইগাররা।

সোমবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে হোয়াইটওয়াশের আনন্দে মেতে ওঠে টাইগাররা।

বিকাল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে প্রবেশ করেন। আর ম্যাচ শেষে পুরস্কার তুলে দেন তিনি। এরপর ক্রিকেটারদের সঙ্গে ফটো সেশন করেন তিনি।

জেডআই