ম্যানচেস্টারের ওল্ডট্রাফোডে আর্জেন্টিনা পর্তুগালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে।
নভেম্বরের ১৮ তারিখে ম্যাচটি হতে পারে বলে জানা গেছে। যদিও এখন পর্যন্ত ফিফার অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি।
তবে খেলার মূল আকর্ষণ থাকবে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালাদো মুখোমুখি লড়াই।
৬ বছর পর ওল্ডট্রাফোডের মাঠে নামবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এমাঠে এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলেছিলেন।
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং পর্তুগিজ তারকা রোনাল্দো নিজ দেশের হয়ে মাএ একবার মুখোমুখি হয়েছেন ২০১১ সালে।
দুই দেশের দেখা হওয়ার আগে আরোও একবার মুখোমুখি দেখা যাবে দুই সেরার লড়াই। আগামী ২৫ অক্টোবর লা লিগার এলক্লাসিকোতে মুখোমুখি হবে মেসির বার্সেলোনা আর রোনালদোর রিয়াল মাদ্রিদ।
ইআর





