ব্যস্ত সময় পার করছেন লিওনেল মেসি। অনুশীলন, পরিকল্পনা ও জয়-পরাজয়ের ছক কষেই ব্রাজিলে সময় কেটেছে যাচ্ছে তার। কড়াকড়ি থাকায় পরিবার-পরিজন নিষিদ্ধ অনুশীলন কমপ্লেক্সে।
কর্তৃপক্ষের নিয়ম-কানুন ভেঙে মেসির সঙ্গে দেখাও করছেন না পরিবারের কেউ। বিশেষ করে পুত্র থিয়াগো। কিন্তু পিতৃ হৃদয় ঠিকই কাঁদছে। সারাদিন কঠোর অনুশীলনের পরও তার হৃদয় জুড়ে থিয়াগোই।
৪ বার ফিফা ব্যালন ডি'র জয়ী মেসি পুত্র থিয়োগোকে কতোটা ভালোবাসেন, তা বুঝাতে নিজেই একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে ছবির সঙ্গে মেসি লিখেছেন, 'থিয়াগো তোকে খুব মিস করছি। মিস ইউ, মাই লাভ!!!'
বিশ্বকাপে দারুণ খেলছেন মেসি। আর্জেন্টিনার জয়ে অবদানও রাখছেন বার্সেলোনার ফরোয়ার্ড। সর্বশেষ ইরানের বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। সেই গোল এসেছে তার পা ছুঁয়েই।
ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





