২০০৮ বেইজিং অলিম্পিকের ফুটবলের মুকুট আর্জেন্টিনাকে জেতানোই বড় ভূমিকা ছিল লিওনেল মেসির। গত বছর মেসি বলেছিলেন, ব্রাজিলে ২০১৬ অলিম্পিকের ফুটবলে খেলতে পারেন তিনি।
কিন্তু ২৮ বছরের এই বিশ্ব সেরা ফুটবলারকে ইনজুরির ঝুঁকির মধ্যে ফেলতে চান না আর্জেন্টিনার কোচ গেরার্দো মার্তিনো। আর তাই রিও ডি জেনেইরোতে এই গ্রীষ্মে অলিম্পিক গেমসের ফুটবলে থাকছেন না মেসি।
মেসির অলিম্পিকে না থাকার অনেক কারণই আছে। ক্লাব বার্সেলোনার সাথে লম্বা মৌসুম কাটাতে হবে। তারপর জুনে আছে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকা। এরপর আরো খেলা আছে।
কোচ মার্তিনো তাই বলছেন, "মেসি অলিম্পিক গেমসে খেলবে না। কারণ, এই বছর জাতীয় দলের অনেক প্রতিযোগিতা আছে। অলিম্পিকের পর আবার আছে বিশ্বকাপের অনেকগুলো বাছাইয়ের খেলা।
অলিম্পিক আমি জিততে চাই। কিন্তু যে কোনো মূল্যে না। খেলোয়াড়দের মরার জন্য মাঠে ছুড়ে দিতে পারি না। বাস্তবতা হলো, বার্সেলোনার মৌসুমটাও অনেক লম্বা।
এমই





