সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে গেল বাংলাদেশ।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সফরকারী সিঙ্গাপুর মাঠে নেমেই গোল হজম করে। খেলার চার মিনিটেই মাথায় ফ্রি-কিক থেকে পাওয়া বল হেড করে দারুণ সূচনা এনে দেন বাংলাদেশের নাসির।
ম্যাচের ১৩তম মিনিটে সিঙ্গাপুরের একটি আক্রমণ রুখে দেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা গোলরক্ষক হিমেল। এর ৫ মিনিট পর আবারো অতিথিদের হতাশ করেন তিনি।
শুরুটা ভালো হলেও প্রথমার্ধ শেষ হওয়া পর্যন্ত নিজেদের দাপট ধরে রাখতে পারেনি। খেলার ৩১ মিনিটে নওয়াজ হামিদ হেড করে বল জালে ঢুকানোর চেষ্টা করেন। কিন্তু বল গোলবারে লেগে ফিরে আসে। ফিরতি বল বাংলাদেশের ডিফেন্ডার ইয়ামিন মুন্না ক্লিয়ার করার আগে শট করে তা জালে জড়িয়ে দেন হামিদ।
ম্যাচের ৪২ মিনিটে গোলবারের ডানদিক দিয়ে শট নিলে সোহেল রানা শট নিলেও তা গোলবারের বাইরে দিয়ে বের হয়ে যায়। ফলে ১-১ ড্র নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করতে হয়।
খেলার ৭২ মিনিটের মাথায় এগিয়ে যায় সিঙ্গাপুর। গোলবারের বাইরে থেকে প্রতিপক্ষের ফুটবলারের শক্তিশালী একটি শট হিমেল রুখে দেন। তবে আবারও ফিরতি বল থেকে গোল পায় সিঙ্গাপুর। এবার গোল করেন ১৯ নম্বর জার্সি পরিহিত খাইরুল আমিরি। ফলে ২-১ গোলের লিড নেয় অতিথিরা।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে সিঙ্গাপুরের ডি-বক্সের অল্প বাইরে ফ্রি কিক পেয়েও সেখান থেকে গোল করতে পারেনি স্বাগতিকরা। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়ে তাদেরকে।
এর আগে ১৯৮৬ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে সিঙ্গাপুরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।
জেডআই





