রিও অলিম্পিকে আবারও স্বর্ণ পদক জিতলেন সিমনো বাইলস। মহিলাদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে এই পদক জেতেন তিনি। এর ফলে ১২০ বছরের অলিম্পিক ইতিহাসে নারী জিমন্যাস্ট হিসেবে এক আসরে সর্বোচ্চ চারটি স্বর্ণ জয়ের রেকর্ড ছুঁয়েছেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট।
মঙ্গলবার রিও ডি জেনিরোতে সঙ্গীতের তালে ফ্লোরে চোখ ধাঁধানো পারফরম্যান্সে সবার মাঝে মুগ্ধতা ছড়িয়ে দেন বাইলস। ফ্লোরে নিজের সেরাটা দেওয়ার ফলে স্বর্ণ পদক গলায় উঠে ১৯ বছর বয়সি এ তরুণীর। ১৫.৯৬৬ স্কোর নিয়ে রিওতে চতুর্থ গোল্ড মেডেল জেতেন বাইলস।
যুক্তরাষ্ট্রের আরেক অ্যাথলেট আলেকজান্দ্রা রেইজম্যান রুপা পদক পান। আর ব্রোঞ্জ পতক পান ব্র্রিটেনের এ্যামি টিংকলার।
ফ্লোর এক্সারসাইজ ইভেন্টের আগে দলীয়, অল-অ্যারাউন্ড ও ভল্টে সেরা হয়েছিলেন বাইলস। এবার ফ্লোরে স্বর্ণ জিতে ইতিহাসের বুকে জায়গা করে নিয়েছেন মার্কিন এই তরুণী।
এর আগে এই কৃতিত্ব আছে চারজনের। এবার এক আসরে চার সোনা জিতে লারিসা লাতিনিনা-আগনেস কেলেতিদের কাতারে গিয়ে দাড়িয়েছেন বাইলস।
এমএনজে





