বাংলাদেশ বিমানবন্দরে ফিরেই হতাশা ঝরে পড়েছিল মাশরাফির কণ্ঠে। বলেছিলেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানির নিষেধাজ্ঞা দলের ওপর প্রভাব ফেলেছিল।
অথচ তিনি আইসিসিকে কটাক্ষ করে কিছু বলেননি। কিন্তু ভারত, ইংল্যান্ডসহ নানান দেশের মিডিয়া সমূহ বাংলাদেশ অধিনায়ক মাশরাফির বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার করা হচ্ছে।
পত্রিকাগুলো লিখেছে, আইসিসির বিরুদ্ধে কথা বলেছেন টাইগার অধিনায়ক। ইংল্যান্ডের জনপ্রিয় ‘মেইল অনলাইন’ লিখেছে ‘বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে পড়ায় আইসিসিকে দোষারোপ করেছেন মাশরাফি।’
কলকাতার বাংলা পত্রিকা আনন্দ বাজার লিখেছে ‘দেশে পৌঁছে আইসিসিকে এক হাত মাশরাফির।’ এনডিটিভি লিখেছে, ‘টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের জন্য আইসিসির নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন মাশরাফি।’
মধ্যপ্রাচ্যের জনপ্রিয় গালফ টুডে লিখেছে, ‘বাংলাদেশের বিদায়ের জন্য বোলারদের নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন মর্তুজা।’
একই ধরনের লেখা লিখেছে ভারতের স্টার স্পোর্টস, অথচ ঢাকায় ফিরে মাশরাফি বলেছিলেন, ‘বিশেষ করে তাসকিনের নিষেধাজ্ঞা আমাদের দলের ওপর অনেকখানি প্রভাব ফেলেছে।
তাকে হারিয়ে আমাদের দলের অনেক ক্ষতি হয়েছে।’
এসএম





