আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন সংস্থাটির প্রেসিডেন্ট সেপ ব্লাটার। ফিফায় তার ভবিষ্যৎ আরো পাকা পোক্ত করতে এই বৈঠক করেছেন বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

ইংলিশ ফুটবল এসোসিয়েশ-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০১৩ সালের অক্টোবরে তাদের এই সভা হয়েছে। ফিফা কর্মকর্তা ছাড়াও কয়েকটি ফুটবল কনফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে তিনি এই বৈঠক করেছেন।

ব্লাটার ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে তিনি টানা পঞ্চমবারের মতো ফিফা সভাপতি পদে নির্বাচিত হতে চান।

আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত ফিফা সভাপতি পদে প্রার্থীতা দেয়ার জন্য সময় থাকবে। আর সংস্থাটির ভবিষ্যৎ পরিচালনা পর্ষদ নিয়ে ফিফার বেশ কয়েক জন কর্মকর্তার পাহাড়সম দুঃশ্চিন্তা রয়েছে।

এই মাসের শুরুর দিকে ব্লাটার জানিয়েছেন, ফিফা মোট ছয়টি কনফেডারেশনের মধ্যে পাঁচটি তাকে সমর্থন দিচ্ছে।

বিবিসি জানিয়েছে, বর্তমান পরিচলান পর্ষদের মধ্যে সংকট চলছে। ফিফা বিশ্বকাপ ২০২২ এর দূর্নীতি নিয়ে তদন্ত করতে বাধা দেয়ার কারণে গত সপ্তাহে তদন্ত কর্মকর্তা মাইকেল গ্রাসিয়া পদত্যাগ করেছেন।

গ্রাসিয়া কাজ করার ক্ষেত্রে স্বাধনীনতা না পাওয়ার কারণে তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

বিবিসিকে একটি সূত্র জানিয়েছে, বেশ কয়েকটি আলোচিত কেলেঙ্কারি ফাঁস, কাজের চাপ ও পরবর্তী দুটি বিশ্বকাপ রাশিয়া ও কাতারকে দেয়া নিয়ে বেশ ঝামেলায় থাকায় ৭৮ বছর বয়সী ব্লাটার এখন ক্লান্ত।

জেডআই