স্কটল্যান্ডের দেয়া ৩১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারলেও হাফ-সেঞ্চুরি পার করেছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তামিম (৩২) ও মাহমুদুল্লাহ (২৪)।
এদিন ব্যাট করতে নেমে মাত্র দুই রান করেই দাবায়ের বলে ম্যাথু ক্রসের তালুবন্দী হন সৌম্য।
এর আগে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নেলসনের স্যাক্সটন ওভালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৮ রান সংগ্রহ করে টসে হেরে যাওয়া স্কটল্যান্ড।
ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন স্কটল্যান্ডের ওপেনার কোয়েটজার। নাসিরের শিকারে পরিণত হওয়ার আগে ১৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে স্কটল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে শতক করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
বিশ্বকাপে সহযোগী দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দেড়শ’ করার কৃতিত্ব দেখান কোয়েটজার। তার ১৩৪ বলের ইনিংসটি ১৭টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।
৩৮ রানে দুই উইকেট হারানোর স্কটল্যান্ডকে বড় স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মাচান (৩৫)।
তারপর ওপেনার কোয়েটজারের সঙ্গে ৩৮ বলে ৩৯ রানের ইনিংস খেলেন মমসেন।
শেষ দিকে ম্যাথু ক্রসের সঙ্গে অ্যান্ডি বেরিংটনের ৩৯ রানের জুটিতে তিনশ’ রান পার হয় স্কটল্যান্ডের সংগ্রহ। ১৬ বলে ২৬ রান করা তাসকিনের বলে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হন বেরিংটন। ২০ রান করা ক্রসও তাসকিনের শিকারে পরিণত হন।
সাত ওভারে ৪৩ রান তিয়ে তিন উইকেট শিকারী তাসকিন বাংলাদেশর সেরা বোলার।
জেডআই





