সাতক্ষীরা থেকে শেরেবাংলা আর শেরেবাংলা থেকে দেশের বাইরে। সারা বিশ্বকে তাক লাগিয়ে ভিন দেশের মাটিতে টুর্নমেন্ট জয়ের স্বাদ পেল মুস্তাফিজ...। অভিনন্দন...।
মুস্তাফিজকে অভিনন্দন জানানোর অভিনব এক উপায় বের করল কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা।
বিজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি অভিনন্দন জানালো তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুস্তাফিজুর রহমানকে।
সাম্প্রতি সারা বিশ্ব যখন প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশের এই পেস সেনসেশনকে, তখন তাদের ভাবনায়ও ‘দ্য ফিজ’।
সেই ভাবনার প্রতিফলিত হল পর্দায়। উঠে এল মুস্তাফিজের উত্থানের গল্প।
সাতক্ষীরার তেতুলিয়া গ্রাম থেকে শুরু করে দেশের বাইরে যাওয়া পর্যন্ত, সবকিছু নিয়েই মুস্তাফিজকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপনটি তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
গ্রামে বন্ধুদের সাথে ক্রিকেট খেলা, দুরন্তপনা, ভাইয়ের সাথে আড্ডা, বল হাতে গ্রামের মাঠে নিজেকে প্রস্তুত করা; সবকিছুই ছিল সেখানে।
জাতীয় দল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টুর্নামেন্ট জয়, মুস্তাফিজের অভিনন্দন পাওয়ার জায়গাটা ছিল এখানেও।

গত মাসেই আইপিএল থেকে ফিরে নিজের গ্রামের বাড়ি গিয়েছিলেন মুস্তাফিজ। সেখানে কিছুদিন কাটিয়ে ঢাকা ফিরেছেন এই বিস্ময় বালক। শুক্রবার থেকে শুরু হয়েছে তার পুনর্বাসন প্রক্রিয়া। চলবে দুই সপ্তাহ পর্যন্ত।
এমআইএস





