বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। বৃষ্টি থামল। খেলাও শুরু হলো। কিন্তু শুরুতেই লাসিথ মালিঙ্গা ঝড়ের কবলে পড়ে বাংলাদেশ। দুর্দান্ত এক ডেলিভারিতে তামিম ইকবালকে বোল্ড করেন মালিঙ্গা।

প্রথম ওভারের দ্বিতীয় বলটি আঘাত হানে স্ট্যাম্পে। ইয়র্কার লেন্থের বলটি বুঝে উঠতে পারেননি তামিম। সরাসরি বোল্ড আউট হয়ে বাংলাদেশ ওপেনার ফিরে যান সাজঘরে।

এরপর পতিরোধ গড়ে তোলে সরকার আর সাব্বির।সরকার করে ২৯ রান আর সাব্বির করে ১৬ রান করে আউট হয়ে সাজঘরে যান।মুশফিক ৮ রান করে আউট হন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ৪ উইকেটে ৭১ রান। ক্রিজে আছে মোসাদ্দেক ৩বলে ২ আর সাকিব ৫ বলে ৩ রান নিয়ে ব্যাট করছে।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ১-১ ব্যবধানে সমতায় শেষ করেছেন টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজটা নিশ্চিয়ই জিততে চাইবেন মাশরাফি।

টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ