ইউএস ওপেন টেনিস শুরু হওয়ার আগেই দুঃসংবাদ দিয়েছেন স্পেনের তারকা রাফায়েল নাদাল। ডানহাতের কব্জির ইনজুরি ভাল না হওয়ায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন সাবেক বিশ্ব র্যা ঙ্কিংয়ের এক নাম্বার।
দুইবার ইউএস ওপেনের শিরোপা জিতেছেন নাদাল। তবে এবার চোটের জন্য খেলতে পারবেন না বলে ফেসবুকে নিজেই জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমি দুঃখিত। এ বছর ইউএস ওপেনে খেলতে পারব না।’
এর আগে ২০১২ সালেও খেলা হয়নি তার। সেবার পিঠের চোটের জন্য কোর্টে নামতে পারেননি নাদাল। ইনজুরির জন্য বিশ্ব র্যারঙ্কিংয়ের বর্তমান দুই নাম্বার তারকা নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন টরেন্টো ও সিনাসিনাটি মাস্টার্স থেকে।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





