ঠেকানো সম্ভব হলো না হোয়াইট ওয়াশ। ৩৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ সর্বমোট ২৪২ রান। ম্যাচে সর্বোচ্চ রান করে সাব্বির রহমান ১০২ রান।

এর আগে বাংলাদেশকে ৩৩১ রানের লক্ষ্য দিয়ে ব্যাটিং ছাড়ে নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিং  করতে নেমে প্রথম থেকে চাপে থাকে বাংলাদেশ। ২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং শুরু হয় বাংলাদেশের। যার মধ্যে লিটনের সংগ্রহ ১ এবং তামিম ও সৌম্য সরকার কোনো রান ছাড়াই মাঠ থেকে বিদায় নিলেন।

তারপরে কিছুটা হাল ধরার চেষ্টা করলেও মুশফিক ও মাহমুদুল্লাহ যথাক্রমে ১৭ ও ১৮ করে বিদায় নেন। ধরতে গেলে খুব কম সংগ্রহ নিয়ে সহজে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। 

তারপরে খেলাটাকে কিছুটা খেলায় রুপান্তর করে সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন। ইনিংস শেষে যাদের সংগ্রহ ১০২ ও ৪৪ রান। এ সংগ্রহের কারণেই ২৪২ পর্যন্ত গড়ালো বাংলাদেশ। 


গত দুই ম্যাচ হারের মাধ্যমে এরই মধ্যে সিরিজ পরাজয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আজকে তাদের লক্ষ্য ছিল হোয়াইট ওয়াশ ঠেকানো। সম্ভব হয় নি প্রথম থেকেই চাপ নিয়ে আসা এবং ওপেনিংদের ব্যর্থতা। 

 

জেড