টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ষষ্ঠ আসরে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৬ ম্যাচে ২৯৫ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।

তাই হেইডেন-দিলশান-মাহেলাদের সারিতে নিজের নাম লেখালেন তামিম।

আগের পাঁচ আসরে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন, শ্রীলংকার তিলকারত্নে দিলশান-মাহেলা জয়াবর্ধনে, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও ভারতের বিরাট কোহলি।

টি-২০ বিশ্বকাপে ছয় আসরে সর্বোচ্চ রানের খেলোয়াড়রা :

বছর     খেলোয়াড়রা                   রান
২০০৭   ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া)     ২৬৫
২০০৯  তিলকরত্নে দিলশান (শ্রীলংকা)  ৩১৭
২০১০  মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা)    ৩০২
২০১২  শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)      ২৪৯
২০১৪   বিরাট কোহলি (ভারত)        ৩১৯
২০১৬   তামিম ইকবাল (বাংলাদেশ)    ২৯৫।

এমআইএস।