ভারতের বিপক্ষে তিন ম্যাচ হকি সিরিজের দ্বিতীয় ম্যাচেও হারল স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ৫-১ গোলে হেরেছে চয়নরা। এই হারের ফলে সিরিজটিও হাতছাড়া করেছে তারা।
এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য তিন ম্যাচ সিরিজ খেলতে ভারতকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ হকি ফেডারেশন। প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। শনিবার সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
ঢাকা, ৮ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





