চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে টুইট করে বাংলাদেশকে অসম্মান করেছিলেন বিরেন্দ্র সেহওয়াগ।
সেমিফাইনালে হারের পর ভারতের সাবেক এ ক্রিকেটার ফের বাংলাদেশকে খোঁচা মেরে টুইট করেছেন। একই টুইটে তিনি বিদ্ধ করেছেন বাংলাদেশ-পাকিস্তান দুই দলকেই।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে দেয় ভারত। রোববার স্বপ্নের ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান।
শেষ চারের লড়াইয়ে ভারতের কাছে টাইগারদের হারের পর সেহওয়াগ তার টুইট বার্তায় বাংলাদেশকে পোতে (নাতি) বলে উল্লেখ করেন। অবশ্য জুতা মেরে গরু দানের মতো তিনি সেমিফাইনালে পৌঁছানোর জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।
অন্যদিকে রোববার ফাদার্স ডেতে ছেলের সঙ্গে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন তিনি। সেহওয়াগ অবশ্য বলেছেন, এটা নিছকই মজা।
জেড





