টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে ১২ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। খেলতে নামার একদিন আগে শনিবার (২৩ অক্টোবর) দল ঘোষণা করলো তারা। আগামীকাল (২৪ অক্টোবর) রোববার ম্যাচের আগে যেখান থেকে সেরা একাদশ বাছাই করা হবে।
ভারতের বিরুদ্ধে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল করেছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ছাড়া সেই দলে রয়েছেন মুহাম্মদ হাফিজ, শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ক্রিকেটার। সেইসাথে দলে রয়েছেন ফখর জামান, আসিফ আলির মতো মারকুটে ব্যাটার। উইকেটরক্ষক মুহাম্মদ রিজওয়ান। অর্থাৎ সরফরাজ আহমেদ জায়গা পাননি দলে। অলরাউন্ডার হিসেবে রয়েছেন ইমাদ ওয়াসিম ও শাদাব খান।
এদিকে, বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে হুমকি দিয়ে রাখলেন পাক অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, অতীতে কী হয়েছে সব ভুলে যান। এবার ইতিহাস আমরাই লেখব। মুখোমুখি লড়াইয়ে নামার আগে বাবরের এ হুঙ্কার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। বাবর-শাহীনদের বিপক্ষে নামার আগে প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ কোহলি বাহিনীরও।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর সংযুক্ত আরব আমিরাতেই প্রথমবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
পাকিস্তানের ১২ সদস্যের দলে যারা: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ফখর জামান, আসিফ আলি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলি, শাহিন আফ্রিদি, হারিস রউফ এবং হায়দার আলি।
এমবি





