ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটিতে টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়ে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।

কিংসটাউনের আর্নস ভ্যালে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ দলে নতুন দুটি মুখ যোগ হয়েছে। এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হতে যাচ্ছে শুভাগত হোম ও তাইজুল ইসলামের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, শামসুর রহমান, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, নাসির হোসাইন, শুভাগত হোম, তাইজুল ইসলাম, আল আমিন হোসাইন, রুবেল হোসাইন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, বার্থওয়েট, কির্ক এডওয়ার্ডস, ড্যারেন ব্রাভো, শিবনারায়ন চন্দরপল, ক্লাবউড, দিনেশ রামদিন, কেমার রোচ, জেরোম টেইলর, সুলাইমান বেন, শানোন গ্যাব্রিয়েল।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই