ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের প্রথম ম্যাচে ঘরোয়া লিগের শর্টফমে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন জাতীয় দলের নির্ভযোগ্য অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুর প্রাইম ব্যাংকের বিপক্ষে বল হাতে লিস্ট-এ তে ক্যারিয়ার সেরা পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি। এর আগে এই ক্যাটাগরিতে তার ক্যারিয়ার সেরা বোলিং ছিল ৭৫ রানের বিনিময়ে ৪ উইকেট।
বুধবার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শেখ জামালের নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ বলহাতে তুলে নেন প্রাইম ব্যাংকের ৫টি উইকেট। এর বিপরিতে ১০ ওভারে বল করে রান দেন ৬৬।
এদিন জাতীয় দলে অভিষিক্ত হওয়ার পর দুটো আন্তর্জাতিক বড় আসর দেখা প্রাইম ব্যাংকের উইকেট কিপার কাম ব্যাটসম্যান নুরুল হাসানকে ৬৩ রানে সাজঘরে ফিরিয়ে প্রথম উইকেট তুলে নেন রিয়াদ। এরপর একে একে শুভাগত হোম, তায়েবুর রহমান, রুবেল হোসেন ও সবশেষ নাজমুলের উইকেটটি তুলে নেন ক্লাবটির এই আইকন ক্রিকেটার। সাথে সাথে লিস্ট-এ ক্রিকেটে রিয়াদের নামের পাশে সেরা পারফরমেন্সের তকমাটা লাগে এদিন। পরিসংখ্যান বলে, ঘরোয়া আসরের এই ক্যাটাগরির ১৯৯টি ম্যাচ খেলে এ পর্যন্ত তিনি তুলে নিয়েছেন ১৩৭টি উইকেট।
এমই





