টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড।
নাগপুরে টস নামক ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
নিউজিল্যান্ড ও ভারতের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু হল। ম্যাচ শুরুর আগে সদ্য প্রয়াত নিউজিল্যান্ডের কিংবদন্তী খেলোয়াড় মার্টিন ক্রোকে স্মরণ করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ ওভার তিন বলে ২ উইকেট হারিয়ে ১৩ রান ।
এআইজে





