ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৫-০ তে হোয়াইটওয়াশ করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটপ্রেমী জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
রোববার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচ; পঞ্চম ওয়ানডেতে জাতীয় ক্রিকেট দল সফররত জিম্বাবুয়েকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিজয়ের এই ধারা অব্যাহত রাখার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি অভিষেক ম্যাচে বোলিংয়ে হ্যাটট্রিক করার জন্য তাইজুলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
কেএইচ





