ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হলো পাকিস্তানে জন্মগ্রহণ করা লেগ স্পিনার ইমরান তাহিরের। আইপিএলে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে মাঠে নামেন তাহির।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করা তাহির ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার নাগরিকত্ব লাভের পর এ পর্যন্ত ১৩ টেস্ট, ১৩ ওয়ানডে এবং এবং ১২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
আইপিএলের প্রথম আসরে (২০০৮ সালে) পাকিস্তানি খেলোয়াড়রা খেলার সুযোগ পেলেও পরে আর কোন আসরেই খেলার সুযোগ পাননি। মূলত ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকেই অলিখিতভাবে আইপিএলে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটাররা। তাহির ছাড়া আইপিএলে খেলার সুযোগ পাওয়া পাকিস্তানে জন্ম নেয়া অপর ক্রিকেটার আজহার মাহমুদ। বর্তমানে ব্রিটিশ নাগরিক মাহমুদ অবশ্য এ বছর কোনো দল পাননি।
ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
আইপিএলে অভিষেক হলো এক পাকিস্তানির
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হলো পাকিস্তানে জন্মগ্রহণ করা লেগ স্পিনার ইমরান তাহিরের। আইপিএলে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের





