বায়ার্ন মিউনিখকে মঙ্গলবার রাতে ৪-০ গোলে বিধ্বস্ত করে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠেছে রিয়াল মাদ্রিদ। একতরফা এই ম্যাচের মাধ্যমে তারা ২০০২ সালের পর প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনালে গেল।
সেমিফাইনালে প্রথম লিগে রিয়াল ১-০ গোলে জিতেছিল। ফলে দুই লিগ মিলিয়ে ৫-০ গোলে তারা বর্তমান চ্যাম্পিয়নকে হারাল।
সার্গিও রামোস ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জোড়া গোল ম্যাচটিকে প্রতিদ্বন্দ্বিতাহীন করে তোলে।
এই পরাজয় বায়ার্নের জন্য বেশ লজ্জাজনক। গতবার তারা সার্বিকভাবে ৭-০ গোলে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ওঠেছিল। আর সেখানে অপর জার্মান কাব বরুসিয়া ডর্টমন্টকে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতেছিল।
ফাইনালে রিয়াল খেলবে অ্যাটলিকো মাদ্রিদ ও চেলসির মধ্যকার ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে।
দুটি গোলের ফলে ইউরোপিয়ান লিগ মওসুমে রোনাল্ডো রেকর্ড গড়ে ফেলেছেন। তার গোল দাঁড়ালো ১৬। বার্সেলোনার লিওনেল মেসির (২০১১-২০১২) চেয়ে দুটি বেশি। তাছাড়া রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে ৩৩ গোল করেছেন। এখানেও তিনি মেসির চেয়ে দুটি গোলে এগিয়ে গেছেন। আবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের হয়ে রোনাল্ডোর গোল দাঁড়াল ৫১। এক্ষেত্রে একমাত্র রাউল (৬৬) তার সামনে আছেন।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
খেলা
বায়ার্নকে গুঁড়িয়ে ফাইনালে রিয়াল
বায়ার্ন মিউনিখকে মঙ্গলবার রাতে ৪-০ গোলে বিধ্বস্ত করে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠেছে রিয়াল মাদ্রিদ। একতরফা এই ম্যাচের মাধ্যমে তারা ২০০২ সালের পর প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনালে গেল। সেমিফাইনালে প্রথম লিগে রিয়াল ১-০ গোলে জিতেছিল





