পাকিস্তানের দেয়ার ২৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে ১২টি চার মেরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তামিম ইকবাল (২৫) ও মাহমুদুল্লাহ (৮)।
এদিন লক্ষ্য তাড়া করতে নেমে যেন দৌড়ে রান নেয়াই ভুলে গেছে বাংলাদেশ। প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে ১২টি চার মেরেছে টাইগাররা। বিপরীতে দৌড়ে নিয়েছে মাত্র ১ রান। বাকিটি ছিল ওয়াইড।
তৃতীয় ওভারে জুনায়েদ খানের প্রথম তিন বলে পর পর তিনটি চার মারেন সৌম্য। কিন্তু পঞ্চম বলে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের হাতে ক্যাচ আউট হন। মাঠ ছাড়ার আগে ১১ বলে ৪ চারে ১৭ রান করেন।
এর আগে রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করেছে টসজয়ী পাকিস্তান।
জেডআই





