জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদত হোসেন রাজিবের বাসার শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন বিসিবি'র সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি এ কথা জানান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিজয় উৎসবে এসে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন পাপান।

মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামে ওই শিশু গৃহকর্মী গত রোববার (০৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে উদ্ধার হন। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এআই