ক্রিকেট মাঠে চোট পেয়ে মাত্র ২৫ বছর বয়সে পৃথিবী থেকে চলে গেলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ। তাকে স্মরণীয় করে রাখতে ওয়ানডেতে তার ব্যবহৃত ৬৪ নাম্বারের জার্সি আর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে শোকাহত অস্ট্রেলিয়ান ক্রিকেট।

অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, ওয়ানডে ক্রিকেটে ফিলিপ হিউজের ব্যবহৃত ৬৪ নাম্বার জার্সি আর ব্যবহার করা হবে না। হিউজের মৃত্যুতে পর ব্যবহৃত ওয়ানডে জার্সি নাম্বার জার্সিকেও চিরতরে অবসরে পাঠানো হবে।"

ক্লার্ক বলেন,‘এক দিনের আন্তর্জাতিক ম্যাচে হিউজের ব্যবহৃত জার্সি নাম্বার অবসরে পাঠানো যায় কিনা-আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করেছি। তারা এ ব্যাপারে একমত। এটাই অনেক কিছু।’

আগামী বুধবার হিউজের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া ও সফরকারী ভারতের মধ্যকার প্রথম টেস্ট ইতোমধ্যেই বাতিল করা হয়েছে।

ক্রন্দনরত ক্লার্ক বলেন, ‘তাকে স্মরণীয় করে রাখতে সব কিছু করাটাই হিউজের পরিবারের প্রতি আমাদের অঙ্গীকার।"

জেডআই