এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও ভারত।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস নামক ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে তিনি ব্যাট করতে আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে।

টস হেরে ব্যাট করছে শ্রীলঙ্কা। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫১ রান।

সপ্তম ওভারের প্রথম বলে হার্দিক পান্ডেকে মারতে গিয়ে ফাইন লেগে অশ্বিনের হাতে ধরা পড়েন দিলশান (১৮)।

চতুর্থ ওভারের চতুর্থ বলে বুমরাহর শিকারে পরিণত হন শিহান জয়সুরিয়া (৩) । উইকেটের পেছনে তার ক্যাচ লুফে নেন ধোনি।

নেহেরার বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন দিনেশ চান্দিমাল (৪)

আজ অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। ইনজুরির কারণে আজও খেলছেন না নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা।

অন্যদিকে আজিঙ্কা রাহানের জায়গায় ভারতীয় দলে ফিরেছেন শেখর ধাওয়ান।

ভারত ইতিমধ্যে প্রথম দুটি ম্যাচ জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছে। অন্যদিকে আগের ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যাওয়ার আজকের ম্যাচটি শ্রীলঙ্কার জন্য ডু-অর-ডাই ম্যাচে পরিণত হয়েছে।

এআই