শুরুতে শামসুর রহমানের বিদায়। দলীয় রানের খাতায় শতরান পূর্ণ হওয়ার আগে বিদায় নেন মুমিনুল হক। শুরুটা ভালো না হলেও ওপেনার তামিম ইকবালের পর হাফ-সেঞ্চুরি পার করেছেন মাহমুদুল্লাহ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তামিম (৬৬) ও মাহমদুল্লাহ (৫৩)।

সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে দলীয় মাত্র ছয় রানে সাজঘরে ফিরে যান শামসুর রহমান। মাত্র ২ রান করে চিগুম্বুরার বলে এলবিডব্লিউর শিকার হন তিনি। ওয়ানডাউনে নামা মুমিনুল হক ৩৫ রান করে পানিয়ানগারার হাতে ফিরতে ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নেন।

জেডআই