ব্যাটসম্যানদের দাপটের যুগে বল হাতে মাঠ কাঁপিয়ে ২০১৫ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

আইসিসি বিশ্বকাপের ১১তম আসরে মোট ২২টি উইকেট শিকার করেছেন তিনি। ৮ ইনিংসে বল করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।

নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টও ২২টি উইকেট শিকার করেন। কিন্তু তিনি বল করছিলেন ৯ ইনিংস।

রোববার ফাইনাল ম্যাচে সহ-আয়োজক নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। এদিনও বল হাতে দুর্দান্ত ছিলেন অস্ট্রেলিয়ার স্টার্ক। শিকার করেন দুটি উইকেট।

জেডআই