অ্যাশেজ লড়াইয়ে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে যাচ্ছে। ট্রেন্ট ব্রিজে টেস্টের প্রথম দিনে মাত্র ৪৭ রানেই ৯ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। খেলা হয়েছে মাত্র ১৩ ওভার।
ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ড ব্রডই একাই নিয়েছেন ৭ উইকেট। ৭ ওভার বল করে দিয়েছেন মাত্র ১১ রান। টেস্ট ইতিহাসে মাত্র ১৯ বল করে ৫ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ডও গড়েছেন তিনি।
বৃহস্পতিবার টসে হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শিবিরে উদ্বোধনী ওভারেই জোড়া আঘাত হানেন ব্রড। ওভারের তৃতীয় ও শেষ বলে রজার্স (০) ও স্মিথকে (০) বিদায় করে দেন তিনি।
নিজের দ্বিতীয়, তৃতীয় ওভারে আরো দুটি উইকেট নেন। পঞ্চম উইকেট পান চতুর্থ ওভারের প্রথম বলে। ফলে মাত্র ১৯ বলেই ৫ উইকেট তুলে রেকর্ড গড়েন তিনি। ১৯ বলে ৫ উইকেট তুলে নেওয়ার আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার আর্নি টোশাকের।
১৩তম ওভারে আবার জোড়া আঘাত হানেন ব্রড। চতুর্থ ও শেষ বলে স্টার্ক (১) ও জনসনকে (১৩) সাজঘরে ফেরান তিনি। এছাড়া একটি করে উইকেট পান মার্ক উড এবং স্টিভেন ফিন।
জেডআই





