অধিনায়কের পদ থেকে সড়ে দাড়ালেন ভারতের সীমিত ওভারের দলনেতা মহেন্দ্র সিং ধোনী। চলতি মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে শুধুমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলবেন তিনি।

২০১৪ সালেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেয়া ধোনী এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়ে আসছিলেন। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করেই তিনি নেতৃত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন।

২০০৭ সালে ভারতীয় দলের ভার নেয়ার পর তার নেতৃত্বে ভারত সে বছরই জিতেতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়া জিতেছে ২০১১ বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি।

ভারতকে ১৯৯টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন ১১০টিতে, বিপরীতে পরাজয় ৭৪টিতে। ৭২ টি-টোয়েন্টিতে জয়-পরাজয় ৪১-২৮।

আর ভারতের এই সবচেয়ে সফল অধিনায়ক টেস্টে জয় এনে দিয়েছেন ২৭ ম্যাচে। ড্র ১৫ ও পরাজয় ১৮টি।

নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন ধোনি। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড তার অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ধোনির হাত ধরেই ক্রিকেট বিশ্বে ভারত ওয়ানডেতে হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য।

অধিনায়ক হিসেবে দুর্দান্ত সব মুহূর্তের জন্ম দেওয়া ধোনিকে তাই প্রশংসায় ভাসাতে ভুল করেননি বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরি, ‘ভারতের প্রত্যেক ক্রিকেট ভক্ত ও বিসিসিআইয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ দিতে চাই মহেন্দ্র সিং ধোনিকে, অধিনায়ক হিসেবে সব ফরম্যাটে তার অংশগ্রহণ ছিল দুর্দান্ত। তার অধীনে ভারতীয় দল উঠেছে অনন্য উঁচুতে।’

এমবি