কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও আলজেরিয়া মুখোমুখি হয়েছে। কিন্তু প্রথমার্ধের লড়াই গোলশূন্যই থেকে গেছে। ফলে দ্বিতীয়ার্ধে নির্ধারিত হতে পারে কোন দল খেলবে শেষ আটে।
বাংলাদেশ সময় সোমবার রাত ২টায় শুরু হয় এই দুই দলের লড়াই। তবে শিরোপার অন্যতম দাবিদার জার্মানি বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। এদিকে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলা আলজেরিয়ার চোখ কোয়ার্টার ফাইনাল। কিন্তু তারাও কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
বিশ্বকাপে এর আগে একবার জার্মানির মুখোমুখি হয়েছিল আলজেরিয়া। ১৯৮২ বিশ্বকাপে অভিষেক বিশ্বকাপে চমক দেখিয়েছিল আফ্রিকান দেশটি। গ্রুপ পর্বে পশ্চিম জার্মানিকে হারিয়েছিল তারা। এবার সেই সুখ-স্মৃতিকে ফিরিয়ে এনে কোয়ার্টার ফাইনালে আফ্রিকার প্রতিনিধিত্ব করার স্বপ্ন তাদের। কারণ ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আফ্রিকার আরেক দল নাইজেরিয়া। একমাত্র এই আরব দেশটিই এখন আফ্রিকা মহাদেশের শেষ ভরসা।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই





