শ্রীলংকার বিপক্ষে হোয়াইট ওয়াশ থেকে বাঁচতে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও মুমিনুল ও মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। কিন্তু হাফ-সেঞ্চুরি পার করে রান আউট হয়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন মুমিনুল।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৬ ওভারে তিন উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ২৯ রান করা মুশফিকের সঙ্গে ৪ রান নিয়ে ক্রিজে আছেন নাঈম ইসলাম।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে ভাগ্যের লড়াইয়ে জয়ী হয় শ্রীলংকা। টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।