শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেলো বাংলাদেশ। প্রথম ওভারেই দুই উইকেট খুঁইয়ে চাপে পড়েছে টাইগাররা।
দীর্ঘদিন পর দলে ফিরেই চমক দেখিয়েছেন লাসিথ মালিঙ্গা। প্রথম ওভারে মাত্র এক রান দিয়ে তুলে নিয়েছেন লিটন দাস এবং সাকিব আল হাসানের উইকেট।
সংক্ষিপ্ত উইকেট: বাংলাদেশ ২/২ (১.১) তামিম ইকবাল ২*, মুশফিকুর রহিম ০*।
'ব্যাটসম্যানদের জন্য স্বপ্নের উইকেট'
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে সুবিধা পাবেন ব্যাটসম্যানরা। ম্যাচের আগে পিচ রিপোর্টে এমনটাই জানিয়েছেন রমিজ রাজা।
'কোনো ঘাস নেই। স্পিনারদের জন্য কিছু নেই এবং ব্যাটসম্যানদের জন্য অনুগ্রহ।' বলছিলেন রমিজ।
মাঠে কিছুটা ফাটল থাকলেও তা ব্যাটসম্যানদের জন্য বিড়ম্বনার কারণ হবে না বলেই জানান তিনি। তবে রাতের শিশির কিছুটা ফ্যাক্টর হয়ে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এ কারণেই এই মাঠে সাধারণত বেশি জয় পান পরে ব্যাট করা দল। তবে এই ম্যাচে শিশির কোনো সমস্যা তৈরি করবে না বলে জানিয়েছেন পিচ কিউরেটর।
যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচের আগে মুশফিকের পাজরের ইনজুরি নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত একাদশে আছেন তিনি।
এদিকে তামিমের সঙ্গে ওপেনিং করছেন লিটন দাস। দলে আছেন সাকিবও।
সাম্প্রতিক পারফরম্যান্সে চেনা প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী স্টিভ রোডস বাহিনী।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: উপল থারাঙ্গা, ধনঞ্জয় ডি সিলভা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, থিসারা পেরেরা, দাসুন সানাকা, লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক) সুরাঙ্গা লাকমল, আমিলা আপনসো, দিলরুয়ান পেরেরা।
শ্রীলঙ্কার বিপক্ষে টস ভাগ্য বাংলাদেশের
বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এশিয়া কাপের। উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দু'দলের ম্যাচটি শুরু হবে সাড়ে ৫টায়।
সাম্প্রতিক পারফরম্যান্সে চেনা প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী স্টিভ রোডস বাহিনী। ইনজুরি শঙ্কা থাকলেও প্রথম ম্যাচ থেকে মাঠে নামছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল এবং অলরাউন্ডার সাকিব আল হাসান।
তাছাড়া ব্যাটিংয়ে অন্যতম ভরসা মুশফিক, মাহমুদুল্লাহর পাশাপাশি থাকছেন লিটন, মোসাদ্দেক। বোলিংয়ে রয়েছেন মাশরাফি, মুস্তাফিজ, রুবেল এবং মিরাজ। লঙ্কানদের বিপক্ষে ৩৬ দেখায় ৬ জয় বাংলাদেশের। অতীত পরিসংখ্যান লঙ্কানদের পক্ষে কথা বললেও সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে টাইগাররা।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: 'নিরোশান ডিকওয়ালে, উপল থারাঙ্গা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন সানাকা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
এসএম





