আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও পরের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ।

শনিবার বিকেএসপির চার নম্বর মাঠে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাকিস্তানের কাছে ২০ রানে হেরেছে স্বাগতিকরা।

টস জিতে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতে ১১২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রান করেছেন আমিন উদ্দিন। এছাড়া ধ্রুপম পত্রনবীশ তীর্থের ব্যাট থেকে এসেছে ২২ রান।

পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ফায়েজ আহমেদ। পাকিস্তানের এই বোলার তার ১৮তম ওভারেই নিয়েছেন ৩টি উইকেট।

১১৩ রানের জবারে খেলতে নেমে ৬ ওভারে ১ উইকেটে ৪৮ রান সংগ্রহ করে পাকিস্তানের প্রতিবন্ধী ক্রিকেটাররা। এর পর বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি হয়। ৩৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হাসনাইন আলম।

পাকিস্তানের যাওয়া একমাত্র উইকেটটি শিকার করেছেন তীর্থ।

জেডআই