ঢাকা সিটি (উত্তর ও দক্ষিণ) কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় ও আড়ং ডেইরির সহ-পৃষ্ঠপোষকতায় আয়োজিত পাইওনিয়ার ফুটবলের সুপার লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবল তারকা আশরাফ উদ্দিন চুন্নু, সাবেক জাতীয় ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকীব, সাবেক তারকা ফুটবলার ও পাইওনিয়ার ফুটবল লীগ কমিটির সহ-সভাপতি বিজন বড়ুয়া, বর্তমান জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম মামুন ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

ড্র অনুযায়ী চারটি ভেন্যুতে চারটি গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রত্যেক গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। সুপার লীগের ভেন্যুগুলো হলো- পল্টনের আউটার স্টেডিয়াম, বিজয় স্মরণীর সামরিক জাদুঘর মাঠ, উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ ও শহীদ বুদ্ধিজীবি মাঠ।

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে সুপার লীগের খেলা।

পাইওনিয়ার ফুটবল লীগের সুপার লীগে ওঠা ২০টি দল হলো (গ্রুপ অনুযায়ী):

গ্রুপ ‘এ’:- মাদার বাড়ী শোভানীয়া ক্লাব চট্রগ্রাম, সিলেট লন্ডন টাইগার্স, চট্টগ্রাম বাংলাদেশ বয়েজ, আবদুল হাদীলেন যুব সংঘ ও উত্তরা ফ্রেন্ডস ক্লাব।

গ্রুপ ‘বি’:- খিলগাঁও জাগরনী সংসদ, হাসনাবাদ স্পোর্টিং ক্লাব, ঢাকা আনসার ও ভিডিপি, টাঙ্গাইল ফুটবল একাডেমী ও লালবাগ তরুণ সংঘ।

গ্রুপ ‘সি’:- বাংলাদেশ ফুটবল সাপোটার্স ফোরাম, ইলু স্মৃতি সংসদ, মিরপুর স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার সেন্টার, ধানমন্ডি ফুটবল একাডেমী ও তোতা স্পোর্টস একাডেমী।

গ্রুপ ‘ডি’:- ফকিরেরপুল সূর্য্যতরুণ সংঘ, গাজীপুর সিটি ফুটবল একাডেমী, আরামবাগ ফুটবল একাডেমী, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ও উত্তরন যুব সংসদ।

জেডআই