ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বিরাট সুখবর পেলেন মোস্তাফিজ। পাঁচধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন সেরা পাঁচে।

সর্বশেষ  র‌্যাঙ্কিংয়ে সেরা দশে ছিলেন। মোস্তাফিজুর রহমান আজ আরও বড় সুসংবাদ পেলেন। বোলারদের ওয়ানডে  র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন পাঁচ নম্বরে। এটাই ক্যারিয়ার সেরা  র‌্যাঙ্কিংয়ে ২৩ বছর বয়সী বাঁহাতি পেসারের।

ওয়ানডে সিরিজে দারুণ পারফর্মের দরুণ হালনাগাদ করা হয়েছে মুস্তাফিজ-মেহেদি মিরাজ, মুশফিক-সৌম্যদের র‌্যাঙ্কিংয়ে।

এতে ক্যারিয়ার সেরা পয়েন্ট পেয়ে শীর্ষ পাঁচে ঢুকেছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এছাড়া ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ার সেরা পয়েন্ট অর্জন করেছেন মুশফিকুর রহিম।

আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট পাওয়া মোস্তাফিজ পেয়েছেন ২৪ পয়েন্ট। পাঁচে উঠে আসা ফিজের রেটিং পয়েন্ট এখন ৬৯৫। চারে থাকা কাগিসো রাবাদার পয়েন্ট ৭০২।

৮৪১ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকা জসপ্রীত বুমরাকে স্পর্শ কিংবা ছাড়ানো কঠিন হলেও মোস্তাফিজ প্রায় ধরে ফেলেছেন রাবাদাকে। যদিও এ বছর আর বাংলাদেশের ওয়ানডে নেই। আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে বছরের প্রথম ওয়ানডে সিরিজ খেলবেন মোস্তাফিজরা।

মোস্তাফিজের দিনে সুখবর পেয়েছেন তাঁর বন্ধু মেহেদী হাসান মিরাজও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের তরুণ অফ স্পিনার ১৯ ধাপ পেরিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার-সেরা ২৮তম অবস্থানে।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও মিরাজের মতো সিরিজে ৬ উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৩তম অবস্থানে।

আইসিসি'র ওয়ানডে  র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার এখন রশিদ খান। তবে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশ টেস্ট এবং টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। ওয়ানডেতে ব্যাটিং  র‌্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে নাম তুলেছেন মুশফিকুর রহিম।

এশিয়া কাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে হেসেছে তার ব্যাট। তার রেটিং ৭১২। এছাড়া সৌম্য সরকার ওয়ানডে  র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়েছেন। যদিও এখনও ৪২ নম্বরে তার নাম।

ব্যাটনম্যান তালিকায় ৮৯৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন রিবাট কোহলি। এরপর রোহিত শর্মা, রস টেলরদের নাম আছে তালিকায়।

মুহিব