দক্ষিণ কোরিয়ার ইনচেনে অনুষ্ঠিত ১৭তম এশিয়ান গেমসে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের এক রেফারি। কারাতে ইভেন্টের খেলা পরিচালনা করতে রোববার দক্ষিণ কোরিয়ায় রওনা হবেন বাংলাদেশে একমাত্র আর্ন্তজাতিক কারাতে রেফারি মো: হুমায়ন কবির জুয়েল।
কারাতে ইভেন্টের খেলা পরিচালনার জন্য রেফারি হুমায়ন কবির জুয়েলকে মনোনীত করে ১৭তম এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটি। তার যাবতীয় খরচ বহন করছে এশিয়ান গেমস কর্তৃপক্ষ।
এবারের এশিয়ান গেমসে কারাতে ইভেন্টের খেলা পরিচালনার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাছাই করা মোট ৩৫জন অভিজ্ঞ রেফারির মধ্যে বাংলাদেশের হুমায়ন কবির জুয়েল একজন।
তিনি ২০১০ সালে চীনের গুয়ানজুতে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান গেমসেও কারাতে রেফারি হিসেবে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছেন। হুমায়ন কবির জুয়েল বর্তমানে সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





